দরখাস্তনির্মিতিবাংলা

আবেদন পত্রঃ হঠাৎ অসুস্থতাবোধ করায় ছুটি প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ

হঠাৎ অসুস্থতাবোধ করায় ছুটি প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি আবেদন পত্র দেখব – হঠাৎ অসুস্থতাবোধ করায় ছুটি প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ। এইটি অনেক গুরুত্বপূর্ণ একটি আবেদন পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এইটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো আবেদন পত্র নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

হঠাৎ অসুস্থতাবোধ করায় ছুটি প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ

৭ জুন, ২০১৮

বরাবর

প্রধান শিক্ষক

দিনাজপুর জেলা স্কুল, দিনাজপুর ।

বিষয় : অসুস্থতাজনিত কারণে ছুটির আবেদন ।

জনাব,

বিনীত নিবেদন এই যে, অদ্য স্কুলে আসার পর থেকে আমি মাথা ব্যথা অনুভব করছিলাম। ভেবে ছিলাম ধীরে ধীরে ব্যথার উপশম হবে, এ ভেবে তৃতীয় ঘণ্টা পর্যন্ত ক্লাস করেছি। কিন্তু যন্ত্রণা ক্রমশ‍ই তীব্রতর হচ্ছে। এমতাবস্থায় আমার পক্ষে আর ক্লাস করা সম্ভব হচ্ছে না।

অতএব, মহোদয় সমীপে প্রার্থনা এই যে, আমাকে চতুর্থ ঘণ্টা থেকে অদ্যকার অবশিষ্ট সময়ের জন্যে ছুটি মঞ্জুর করে বাধিত

করবেন।

বিনীত নিবেদক

আপনার অনুগত ছাত্র

আতিকুর রহমান

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে আবেদন পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Related posts

পত্রঃ কোনো একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লেখ

Swopnil

অনুচ্ছেদঃ রিকশাওয়ালা

Swopnil

রচনাঃ বাংলাদেশের ফল

Swopnil