দরখাস্তনির্মিতিবাংলা

আবেদন পত্রঃ অনুপস্থিত থাকার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন

অনুপস্থিত থাকার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন

আজকের পোস্টে তোমাকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা একটি আবেদন পত্র দেখব – অনুপস্থিত থাকার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন। এইটি অনেক গুরুত্বপূর্ণ একটি আবেদন পত্র। এটি অনেকবার পরীক্ষায় কমন পড়ে।

তুমি যেই শ্রেণিতেই পড়োনা কেন – এইটি যদি তুমি মুখস্ত রাখো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেশি। আর এইজন্যই আজকে আমরা একটি খুবই সহজ এবং মুখস্ত করার মতো আবেদন পত্র নিয়ে এসেছি।

তাহলে চলো, শুরু করা যাক।

অনুপস্থিত থাকার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন

২২ আগস্ট ২০১৮

বরাবর

প্রধান শিক্ষক

রাজশাহী জেলা স্কুল রাজশাহী।

বিষয় : অনুপস্থিতিজনিত ছুটির আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়ে গত ২২-৭-২০১৮ ইং তারিখ থেকে ২৭-৭-২০১৮ ইং তারিখ পর্যন্ত ছয়দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি ।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা এই যে, অনুগ্রহ করে আমাকে উল্লিখিত ছয় দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত

আপনার একান্ত অনুগত ছাত্র

মোঃ শিবলী হাসান

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এই পোস্ট থেকে যে পত্রটি তুমি চাচ্ছিলে সেটি পেয়ে গিয়েছ। যদি তুমি আমাদেরকে কোন কিছু জানতে চাও বা এই পত্র নিয়ে যদি তোমার কোনো মতামত থাকে, তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের পোস্টে এই পর্যন্তই, তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি পোস্ট গুলো দেখতে পারো।

Related posts

ভাবসম্প্রসারণঃ আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে

Swopnil

রচনাঃ ইন্টারনেট

Swopnil

সারমর্মঃ সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা

Swopnil